পাঁচবিবি মডেল প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন কমিটি গঠন

আল আমিন
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সবার অংশগ্রহণ ও ভোটগ্রহণ শেষে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ আহসান হাবিব এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমজাদ হোসেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ ইদ্রিস আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ মোনোয়ার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ গোলাম মোরশেদ।

এছাড়া, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ গোলাম মোওলা, প্রচার সম্পাদক হয়েছেন সাংবাদিক মোঃ গোলাম রব্বানী এবং দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ ফারহান ইসলাম।

নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীরা জানান, সাংবাদিকদের স্বার্থ রক্ষা, পেশাগত মানোন্নয়ন, স্থানীয় সংবাদকর্মীদের অধিকার আদায় এবং পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দিতে তারা সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

পাঁচবিবি মডেল প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031