গফরগাঁওয়ে নিখোঁজের একদিন পর ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার

আবুল কালাম আজাদ ‘ ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের একদিন পর সিনথিয়া (৭) নামের এক শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকালে গফরগাঁও রেলওয়ে স্টেশন জামে মসজিদ সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জিআরপি ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, নিহত সিনথিয়া সালটিয়া গ্রামের রুবেল মিয়ার মেয়ে। শিশুটির মা সুমি বেগম স্টেশন এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয়ভাবে গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সিনথিয়া মায়ের সঙ্গেই বসবাস করতো। বুধবার বিকেল থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে স্টেশন সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাচ্চু মিয়া বলেন, “শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031