কক্সবাজার মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১

জামাল উদ্দীন:
কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র, গুলিসহ দুই ডাকাতকে আটক
কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযানে ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড তাজা কার্তুজসহ একজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২১আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ আগস্ট) মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ীর একটি দল ধলঘাটা পানিরছড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র-কার্তুজসহ সন্ত্রাসীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত আলামত ও আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031