আলমডাঙ্গায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২০ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে দেখা যায়, স্বনামধন্য সার ব্যবসায়ী মেসার্স আব্দুল বারী প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ম্যাগনেসিয়াম সালফেট ও মানিক ২০ এসপি সার মজুদ রাখা হয়েছে। এজন্য প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, ফাতেমা স্টোর-এ মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্যসহ বেশ কিছু অবৈধ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে এক মাসের সময়সীমা দিয়ে সতর্ক করা হয়েছে। এর মধ্যে দোকান থেকে সব মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ খাদ্যপণ্য সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার ইন্সপেক্টর মাহফুজুর রহমান (রানা), আলমডাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, কোনো অবস্থাতেই মেয়াদোত্তীর্ণ সার, কৃষি উপকরণ কিংবা শিশুখাদ্য বিক্রি করা যাবে না। আজকে সতর্ক করে ছোট পরিসরে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031