আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী প্রার্থীদের পথসভা অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণসংযোগ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৯ নং ওয়ার্ড, কালিদাসপুর ইউনিয়ন, আলমডাঙ্গা শাখার উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট ২০২৫) বাদ আসর স্থানীয় জগন্নাথপুর ব্রিজ মোড় এলাকায় ৯ নম্বর ওয়ার্ড সেক্রেটারি আনোয়ার হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন এ পথসভা বসে।

পথসভায় প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। তিনি তার বক্তব্যে বলেন—
“আজ আমরা একত্রিত হয়েছি ইসলাম, ন্যায় ও জনগণের সেবার জন্য। আল্লাহর হুকুম ছাড়া একটি পাতা পর্যন্ত নড়ে না। তাই আমাদের রাজনীতি হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের রাজনীতি, মানুষের কল্যাণের রাজনীতি, দেশের উন্নয়ন ও সমাজ সংস্কারের রাজনীতি। কুরআনে আল্লাহ বলেছেন— ‘আর তোমরা ন্যায়বিচারে দৃঢ় থাকো, আল্লাহকে ভয় করো।’ (সুরা মায়েদা: ৮)।”

তিনি আরও বলেন, “আজ সমাজে যে বৈষম্য, দুর্নীতি ও নৈতিক অবক্ষয় বিরাজ করছে তা দূর করার একমাত্র উপায় হলো ইসলামের আদর্শকে সামনে রেখে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, ইনশাআল্লাহ—

আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ও ইসলামি মূল্যবোধ রক্ষায় কাজ করবো।

গরিব, কৃষক-শ্রমিকের অধিকার নিশ্চিত করবো।

যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি ও নৈতিক শিক্ষা প্রসারে উদ্যোগ নেবো।

শিক্ষা, স্বাস্থ্য ও ন্যায়বিচারে সবার সমান অধিকার নিশ্চিত করবো।

আমার রাজনীতি ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও জনগণের কল্যাণের জন্য।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, মোঃ দারুস সালাম, মোঃ শফিউল আলম বকুল, মুহাঃ মামুন রেজা ও মোঃ আসাদুল হক।

সভায় সভাপতিত্ব করেন মোঃ ফিরোজুল হক, সভাপতি ও ৯ নং ওয়ার্ড মেম্বার।

এছাড়া উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাদ্দাম হোসেন, সহকারী সেক্রেটারি মিনারুল ইসলাম ও ইফতেখার আহমেদ, তারবিয়াত সেক্রেটারি বেলাল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আব্দুর রাজ্জাক, বাইতুল মাল সম্পাদক আজিজুল হক এবং কর্ম পরিষদের বিভিন্ন সদস্য।

পথসভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সভাপতিরাও অংশগ্রহণ করেন।

বক্তারা তাদের বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, জনগণের অধিকার রক্ষা এবং দলীয় প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান। তারা বলেন, ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে জামায়াতের প্রার্থীদের বিজয় নিশ্চিত করা প্রয়োজন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031