হিজলা মৎস্য কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাত করেন জাতীয় মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ

হিজলা প্রতিনিধি
মোঃজাহিদ হোসেন

বরিশালের হিজলা উপজেলায় জাতীয় মৎস্য জীবী সমিতির নবাগত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলমের সাথে।

রবিবার বেলা ১১ টার সময় উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির নবাগত কমিটির আহ্বায়ক শাহজাহান রেজা ও সদস্য সচিব মোঃ সুলাইমান জমাদ্দারের নেতৃত্বে ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলম বলেন জাতীয় মৎস্যজীবী নবাগত কমিটি দেশের জাতীয় সম্পদ রক্ষায় প্রশাসনকে সব সময় সহযোগিতা করবেন। আগামীতে সকলে মিলে কাজ করার আশ্বাস দেন।

নবাগত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বলেন বরিশাল জেলা জাতীয় মৎস্যজীবী কমিটি পূর্বের কমিটি বিলুপ্তি করে আমাদের যে নতুন কমিটি দিয়েছে আমরা জেলেদের নিয়ে বিভিন্ন ইউনিয়নে সভা করে জাতীয় সম্পদ রক্ষায় কাজ করব। আপনারা আমাদের পাশে থাকবেন

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031