কাজিরহাটে প্রবাসীর জমি জোরপূর্বক দখলে চেষ্টা স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত

হিজলা প্রতিনিধি
মোঃজাহিদ হোসেন

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলাদীন কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নে প্রবাসীর জমি জোরপূর্বক দখল করতে গেলে স্ত্রী বাধা দেয়। তখন দখলকারীরা প্রবাসীর স্ত্রীকে এলোপাতাড়ী পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হিজলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করেন।

রবিবার সকাল ১০ টার সময়ে ভুক্তভোগী নারীর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাসূত্রে জানাজায় সাহাবুদ্দিন সরদার দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছেন ৷
এ সুযোগে একই বাড়ির চাচা ও চাচাতো ভাই মোসলেম সরদার,আশরাফুল সিকদার,আরিফ বেপারী জোরপূর্বক কয়েকবার তাদের সম্পত্তি দখলের চেষ্টা করে। গত শনিবার উভয় পক্ষ কাজিরহাট থানায় দুটি অভিযোগ দায়ের করেন। তখন এস আই মেহেদি স্ব স্ব দখলে থাকার পরামর্শ দেন।

রবিবার সকালে দলবল নিয়ে প্রবাসীর ঘরবাড়ি ভেঙ্গে দখল শুরু করেন। তখন প্রবাসীর স্ত্রী বাধা দিলে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান এই জমি নিয়ে দ্বন্দ্ব অনেক দিনের।আজকের দখল নিয়ে প্রবাসীর স্ত্রীকে মারধরের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামিদের আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031