উলিপুরে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

 কুড়িগ্রামের উলিপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২৬৩ জন কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা প্রদান করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার (২ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যেটেব-এর সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তারা যেন মাদক, সন্ত্রাস ও অনৈতিকতার পথ থেকে দূরে থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের নেতৃত্বে এগিয়ে আসে—এটাই আমাদের প্রত্যাশা। তাদের উৎসাহ দিতে পরিবার, শিক্ষক ও সমাজকে একসাথে এগিয়ে আসতে হবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম. আলমগীর কবির। আরও বক্তব্য রাখেন ধরনিবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু তাহের, বালার চর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোবাশ্বের রাশেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলা সভাপতি মাওলানা মো. আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দল (বিএনপি) উলিপুরের সদস্য সচিব মো. রাজ্জাকুল হোসেন রিপন, জামায়াতে ইসলাম উলিপুর উপজেলার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান মঞ্জু, জাতীয় নাগরিক পার্টির জেলা শাখার নেতা নেচার উদ্দিন এবং উপজেলা নাগরিক পার্টির সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুনতাহা হোসেন মিথিলা।সংক্ষিপ্ত বক্তব্য রাখে কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে আবরার ফাইম রাইম ও উৎসব সরকার।বক্তারা বলেন, “শুধু ভালো ফল করলেই হবে না, শিক্ষার্থীদের হতে হবে নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ দায়িত্বশীল নাগরিক। সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের সচেতন ভূমিকা রাখতে হবে।”অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। স্থানীয়ভাবে এমন আয়োজন ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031