আলমডাঙ্গায় পৌর জামায়াতের স্থায়ী কার্যালয় উদ্বোধন

আলমডাঙ্গা পৌর জামায়াতের স্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৬টায় আলমডাঙ্গা পুরাতন বাজার ফায়ার সার্ভিস সংলগ্ন নবনির্মিত এই কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সম্মানিত আমির রুহুল আমিন।উদ্বোধন শেষে তিনি বলেন, “এই কার্যালয় শুধু একটি অফিস নয়—এটি হবে আমাদের জনসেবামূলক ও আদর্শিক কার্যক্রম পরিচালনার কেন্দ্র। আলমডাঙ্গা পৌর এলাকার জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী দিনে আমাদের সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও মজবুত করতে এ কার্যালয় ভূমিকা রাখবে।”উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। আরও উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুসসালাম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সম্মানিত আমির শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, জি.এ. সাংগঠনিক থানা শাখার আমির মোঃ আব্বাস উদ্দিন, পৌর জামায়াতের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিন এবং সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির মাহের আলী। কার্যালয় উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় একটি রোকন বৈঠক, যা নতুন কার্যালয়ের কার্যক্রমকে পূর্ণতা দেয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031