
মোঃ আবু সুফিয়ান মুক্তার : জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নে ভিন্ন ধর্মাবলম্বী এক গরিব দম্পতির বিয়ের আগে আর্থিক সহায়তা ও শুভকামনা জানিয়ে মানবিক ভূমিকা পালন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। বিয়ের আয়োজনের ঠিক পূর্বমুহূর্তে তিনি নিজে উপস্থিত হয়ে কনেপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। মানবিক দায়িত্ববোধ থেকে তিনি ওই দরিদ্র দম্পতিকে নগদ অর্থ সহায়তা দেন, যা বিয়ের আনুষ্ঠানিকতায় বড় ধরনের সাহায্য হিসেবে কাজ করে।ডাঃ ফজলুর রহমান সাঈদের এই মানবিক সহযোগিতা স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার তিনি করে আসছেন, এ ঘটনা তার উজ্জ্বল দৃষ্টান্ত। স্থানীয়দের মতে, তার এ মহানুভবতা সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এ সময় আরও উপস্থিত ছিলেন—পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার, সহকারী সেক্রেটারি মোঃ আবু রায়হান, ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান সাজু, ইউনিয়ন সেক্রেটারি মোঃ মাজেদুল ইসলামসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।









