আলমডাঙ্গায় ব্যাধ সম্প্রদায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ব্যাধ সম্প্রদায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১ আগষ্ট) বিকাল পাঁচটায় ওয়াবদা ফুটবল মাঠে ব্যাধ সম্প্রদায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্য সচিব ও টুর্নামেন্টের ফাইনাল খেলার সভাপতি সাইফুদ্দিন কনকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) আলমডাঙ্গা উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেন জোয়ার্দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) আলমডাঙ্গা পৌর শাখার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক নাজিমুদ্দিন মোল্লা,যুবদল নেতা রিপন,রাব্বি,এছাড়াও উপস্থিত ছিলেন রনি কুমার ব্যাধ,শান্ত কুমার ব্যাধ,দেবদাস কুমার ব্যাধ,, কৃষ্ণ কুমার ব্যাধ, রাজীব কুমার ব্যাধ, রামকুমার ব্যাধ, মনি কুমার ব্যাধ, নির্মল কুমার ব্যাধ, সাগর কুমার ব্যাধ,সবুজ কুমার ব্যাধ,চন্ডি কুমার ব্যাধ,আদি কুমার ব্যাধ,প্রকাশ কুমার ব্যাধ,নিশান কুমার ব্যাধ,রবি কুমার ব্যাধ প্রমূখ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন গাংনী বামুন্দী একাদশ বনাম আলমডাঙ্গা একতা একাদশ । খেলার নির্ধারিত সময়ে দুইদল গোল শূন্য থাকায়।ট্রাইব্রেকারের মাধ্যমে গাংনী বামুন্দী একাদশ ২- ০ গোলে আলমডাঙ্গা একতা একাদশ কে পরাজিত করেন। গাংনী বামুন্দী একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলাটি রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সোহাগ আলী।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031