মো. আব্দুর রহমান হেলাল : ভোলা সদর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে ভোলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সমাবেশে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের প্রায় ৭০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন। সমাবেশটি ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি জোরদার ও মাঠপর্যায়ে কার্যক্রম তৎপর করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মিলনমেলা। উপজেলা আমির মাওলানা মো. কামাল হোসেনের পরিচালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ভোলা-১ আসনে দলীয় মনোনীত প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা আমির মাস্টার মো. জাকির হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, জেলা মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসাইন, অর্থ সম্পাদক মাস্টার বেলায়েত হোসাইন এবং পৌর আমির মাওলানা মো. জামাল উদ্দিন। সমাবেশে সভাপতিত্ব করেন ভোলা-১ আসনের নির্বাচন পরিচালক ও জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মো. নুরুল ইসলাম। বক্তারা বলেন, ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগঠনের প্রতিটি কর্মীকে সময়োপযোগী, সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আসন্ন নির্বাচনে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করে জুলুম-নিপীড়ন ও ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা প্রতিরোধে প্রস্তুত থাকতে হবে। তারা আরও বলেন, ইসলামের শান্তিপূর্ণ দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে ও একটি আদর্শ রাষ্ট্র গঠনে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করাও আজকের কর্মীদের অন্যতম দায়িত্ব। সামগ্রিকভাবে এ সমাবেশে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, সাংগঠনিক দিকনির্দেশনা এবং নির্বাচনকেন্দ্রিক কৌশল বাস্তবায়নে ব্যাপক আলোচনা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031