“গফরগাঁওয়ে ট্রেনে ওঠার সময় যুবকের পা বিচ্ছিন্ন”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ :ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে ট্রেনে উঠতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন মাছুম বিল্লাহ (২৯) নামের এক যুবক। শুক্রবার (০১ আগস্ট ২০২৫) দুপুর ১২টার দিকে ঘটনার সময় তার বাম পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।আহত মাছুম বিল্লাহ হালুয়াঘাট উপজেলার কাউচিয়া এলাকার মোঃ ওয়ালী উল্লাহর ছেলে বলে জানা গেছে।গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই গোলাম কিবরিয়া জানান, দুপুরে মহুয়া কমিউটার ট্রেনে উঠতে গেলে ভারসাম্য হারিয়ে পড়ে যান মাছুম। ট্রেনের চাকায় কাটা পড়ে তার বাঁ পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন আক্তার পপি বলেন, “রেলওয়ে পুলিশের সহায়তায় আমরা আহত যুবককে হাসপাতালে পাই। তার পা হাঁটু থেকে বিচ্ছিন্ন ছিল। প্রাথমিক চিকিৎসার পর দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেলে রেফার করা হয়।”স্থানীয়দের ভাষ্য মতে, ট্রেনে ওঠার সময় আরও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ছিল। এমন দুর্ঘটনা এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষের আরও নজরদারি প্রয়োজন বলেও দাবি করেন তারা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031