তৌহিদ,মাগুরা: ঝিনাইদহের কালীগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে স্কুল শিক্ষক ও অফিস সহায়ককে বিদায় জানিয়েছেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ৩১ জুলাই সকাল সাড়ে ১১ টার দিকে শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধমিক বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে। জানা যায় যে, এদিন স্কুলের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমান এর এই স্কুলে চাকরী জীবনের শেষ কর্মদিবস হওয়ায় স্কুলের পক্ষ থেকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়টির হলরুমে স্মৃতিচারণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়টির সভাপতি মো. দেদারুল ইসলাম,অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সিনিয়র শিক্ষক রুহুল আমিনসহ অন্যান্যরা। আয়োজকরা জানান, দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে চাকুরি করেছেন শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমান। তারা সম্প্রতি অবসরে গেছেন। তাদের বিদায় সংবর্ধ্বনা স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে আজক বিদায় জানানো হলো । এ সময় বিদ্যালয়টির শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী,অভিভাবক সহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, চাকুরি জীবনের অবসর সবাইকে নিতে হবে। আজ আমরা ইংরেজি শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় জানাচ্ছি। এটা কষ্টের হলেও সবাইকে মেনে নিতে হবে। আর এই বিদায়ের দিনটি স্মরণীয় ও আনন্দময় করে তুলতে তাদের দুইজনকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে।