ময়মনসিংহের ধোবাউড়ায় ১৪৫ বোতল ভারতীয় মদসহ আটক ৩”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য অর্জন করেছে ময়মনসিংহের ধোবাউড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫ ) রাত সাড়ে ৯টার দিকে থানা পুলিশের একটি বিশেষ অভিযানে উপজেলার পঞ্চনন্দপুর এলাকা থেকে ১৪৫ বোতল ভারতীয় মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ধোবাউড়া সদর বাজার ব্রিজের পূর্ব পাশে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় গাড়ির ভেতরে রাখা প্লাস্টিকের বস্তার মধ্যে কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন—বিল্লাল হোসেন (৩৩), সোনারগাঁও, গাজীপুর জয়নাল (১৯), চারুয়াপাড়া, গাজীপুরতৈয়ব সিদ্দিক (২৪), বিলাসপুর, জয়দেবপুর, গাজীপুর অভিযানে নেতৃত্ব দেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার। জেলা পুলিশ সুপার এবং হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপারের দিকনির্দেশনায় পরিচালিত এই অভিযানকে পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ওসি আল মামুন সরকার বলেন, “মাদক সমাজের জন্য এক ভয়ঙ্কর অভিশাপ। ধোবাউড়ায় মাদকের কোনো স্থান নেই। আমরা অঙ্গীকার করেছি—মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে অভিযান অব্যাহত রাখব। আজকের সফল অভিযান তারই একটি উদাহরণ।” পুলিশ সূত্রে জানা গেছে, আটক মাদক কারবারিরা দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে ভারতীয় মদ দেশের অভ্যন্তরে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ নজরদারির পর পুলিশ এ অভিযান পরিচালনা করে। স্থানীয় সচেতন নাগরিক ও জনসাধারণ এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকলে ধোবাউড়া এলাকা মাদকমুক্ত হবে এবং যুব সমাজ সঠিক পথে ফিরে আসবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031