সিলেট-সুনামগঞ্জ মোটরসাইকেল দুর্ঘটনায় ১জনের মৃত্যু

তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি:
সিলেট-সুনামগঞ্জ সড়কের চেচান-রাউলি এলাকার মধ্যবর্তী স্থানে একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। (বৃ্‌হস্পতিবার) ৩১ জুলাই দুপুরে এদুর্ঘটনাটি ঘটেছে ছাতক উপজেলার চেচান-রাউলী এলাকায়।

স্থানীয়রা জানান, সুনামগঞ্জগামী মোটরসাইকেলের বিপরীতগামী একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী
খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের সাথে থাকা জাতীয় পরিচয় পত্রের ঠিকানা অনুযায়ী নামঃ আবু সালেক, পিতাঃ মকবুল হোসেন, গ্রামঃ আমড়িয়া, উপজেলাঃ বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ। মোটর সাইকেলটি পুলিশের জিম্মায় আছে । জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, ঠিকানা মতে যোগাযোগ করে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031