কক্সবাজার মরিচ্যা চেকপোস্টে ট্রাক গাড়িতে মিললো ইয়াবাসহ আটক ২

জামাল উদ্দীন, কক্সবাজার রামু ব্যাটালিয়ন বিজিবি অভিযানে মরিচ্যা যৌথ চেকপোস্ট থেকে একটি ট্রাকের হেডলাইট কভারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়। ৩১ জুলাই (বৃহস্পতিবার) দুপুর দেড়টার দিকে একটি বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় টেকনাফ থেকে চট্টগ্রামের পটিয়াগামী একটি ট্রাক সন্দেহভাজন হিসেবে আটকানো হয়। এসময় ট্রাকটির চালক ভূজপুর থানার পাগলিছড়ি এলাকার মৃত নুর আহমদের ছেলে মো. আব্দুল কাশেম (৫৭) ও তারই সহকারী পটিয়ার কচুয়াই গ্রামের ছাবের আহমেদের ছেলে মো. নুরুল হক (৫৮) আটক করা হয়। দুজনেই প্রাথমিকভাবে মাদকের বিষয়টি অস্বীকার করেন। পরে গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে হেডলাইটের কভারের ভেতর থেকে ইয়াবার এই বিশাল চালান উদ্ধার করা হয়। এ বিষয়ে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, রামু ব্যাটালিয়ন শুধু সীমান্ত সুরক্ষায় নয়, মাদক ও চোরাচালান দমনেও সর্বদা সক্রিয়ভাবে কাজ করছে। আজকের এই সাফল্য তারই অংশ। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও নিশ্চিত করেছে বিজিবির এই কর্মকর্তা

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031