কক্সবাজার ডাকাত শাহীনের’ সহযোগী আবছার অস্ত্র-গোলাবারুদসহ আটক

জামাল উদ্দীন:
কক্সবাজার রামুর গর্জনিয়া থেকে সীমান্ত চোরাচালানচক্রের প্রধান ডাকাত শাহীন বাহিনীর অন্যতম সহযোগী নুরুল আবছারকে (৩৪) আটক করেছে বিজিবি।
বিজিবি জানিয়েছে- মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রাম থেকে নুরুল আবছার কে ৪টি দেশীয় একনালা বন্দুক, ১টি দেশীয় দুইনালা বন্দুক, ৮রাউন্ড গোলাবারুদ,৬টি খালি খোসা সহ আটক করে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি।
গত ২১ জুলাই সীমান্তের জামছড়ি বিওপি জব্দকৃত ৯৬৬০ পিস বার্মিজ ইয়াবার মামলায় পলাতক আসামী ছিল নুরুল আবছার। সে গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামের ফরিদুল আলমের ছেলে।
নুরুল আবছার ২০২৪ সালের ১৪ মার্চ গর্জনিয়ার থিমছড়ি এলাকায় তালেব হত্যাকান্ডের সাথে ডাকাত শাহীনের বাহিনীর সাথে সরাসরি সম্পৃক্ত ছিল বলে দাবি করেছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, ‘সীমান্ত ও পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত শাহীনের গরু ও মাদক চোরাচালানে নুরুল আবছার অন্যতম সহযোগী। নুরুল আবছার ডাকাত শাহীনের মিয়ানমার থেকে আনা গরুর খামারের ম্যানেজার ছিল বলে জানা যায়। এছাড়া ডাকাত শাহীনের বর্তমান নানা এজেন্ডা বাস্তবায়নে জড়িত ছিল।’

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031