আলমডাঙ্গা প্রিমিয়ার লিগের জার্সি ও ট্রফি উন্মোচন র‌্যালি, আতশবাজি, জমজমাট আয়োজন

আলমডাঙ্গা প্রিমিয়ার লিগ (APL) ২০২৫-এর জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়েছে জমকালো আয়োজনে। মঙ্গলবার বিকেল ৪টায় আলমডাঙ্গা বধ্যভূমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জার্সি ও ট্রফির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি পাইলট হাইস্কুলের শিক্ষক গিয়াসউদ্দিন, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোল্লা ফারুক এলাহি, সদস্য কাজল এবং ক্রীড়া সংগঠক হাসান রেজা মুন্না। উন্মোচন শেষে একটি রঙিন র‍্যালি বধ্যভূমি থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রাত ৮টার দিকে আলিফ উদ্দিন মোড়ে আতশবাজির ঝলকানির মধ্য দিয়ে দ্বিতীয় দফায় জার্সি ও ট্রফি উন্মোচন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ। এসময় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন কনক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ। আয়োজক কমিটি জানিয়েছে, এবারের লিগে অংশ নিচ্ছে ১২টি দল। খেলা অনুষ্ঠিত হবে আলমডাঙ্গা সরকারি পাইলট হাইস্কুল মাঠে (বিটিম মাঠ)। আগামী ১ আগস্ট, শুক্রবার সকাল ৮টায় উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এবারের APL-এর।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031