ভালুকায় শিশু বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় শিশু বলাৎকারের অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই ২০২৫) রাতে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ আশরাফুল ইসলাম (২২)। তিনি ত্রিশাল উপজেলার নওপাড়া গ্রামের বাসিন্দা ও একটি হাফিজিয়া মাদরাসার ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার আশরাফুল নিজ গ্রামের বাড়িতে আসেন এবং রবিবার তিনি সোয়াইল উত্তরপাড়া জামে মসজিদে ইমামতি করেন। রাতে মসজিদে ইমামের সঙ্গে খাবার খাওয়ার পর ভুক্তভোগী শিশুটিকে নিজের সঙ্গে রাত্রিযাপনে থাকার কথা বলেন তিনি। পরে রাত সাড়ে নয়টার দিকে আশরাফুল শিশুটির ওপর বলাৎকারের চেষ্টা করলে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করেন।

পরে উত্তেজিত জনতা আশরাফুলকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। ভুক্তভোগী শিশুর চাচা কাজল হোসেন খান ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

থানার সেকেন্ড অফিসার এসআই আবু তাহের জানান, অভিযুক্ত আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে সোমবার (২৮ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় তীব্র জনরোষ দেখা দিয়েছে। স্থানীয়রা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031