পাইকগাছায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে ইট দিয়ে আঘাত, মাথায় তিনটি সেলাই

খুলনার পাইকগাছায় পাওনা টাকা চাওয়ায় এক সার ব্যবসায়ীকে ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যবসায়ী আয়ূব আলী গাজীকে গুরুতর অবস্থায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে। রবিবার(২৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের সোলাদানা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের ভাই ইউসুফ আলী গাজী বাদী হয়ে বয়ারঝাপা গ্রামের মৃত ওমর সরদারের দুই ছেলে—জাহাঙ্গীর সরদার ও বাইজিত সরদারকে বিবাদী করে পাইকগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, সোলাদানা বাজারে ‘গাজী স্টোর’ নামের একটি সার বিক্রয়কেন্দ্র রয়েছে আয়ূব ও ইউসুফ গাজীর। দীর্ঘদিন আগে তারা জাহাঙ্গীর সরদারকে ৩ হাজার ৫ শত টাকা এবং বাইজিত সরদারকে ১ হাজার ৮০০ টাকা মূল্যের সার বাকিতে সরবরাহ করেন। কিন্তু একাধিকবার তাগাদা দেওয়ার পরও টাকা পরিশোধ করেননি তারা। এমনকি গত ১৭ জুন হালখাতার সময়েও তারা উপস্থিত হননি। সর্বশেষ রবিবার(২৭ জুলাই) সকাল ৯ টার দিকে আয়ূব ও ইউসুফ গাজী দোকানে অবস্থানকালে বিবাদীদ্বয়ের কাছে পাওনা টাকা চাইলে তাহারা গালিগালাজ শুরু করে। এ সময় আয়ূব ও ইউসুফ গাজী প্রতিবাদ করলে বিবাদীরা এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে বাইজিত সরদার রাস্তা থেকে একটি আধলা ইট তুলে আয়ূব আলী গাজীর মাথায় আঘাত করেন, এতে তিনি গুরুতর জখম হন। পরবর্তীতে তাহাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত মোঃ জাহাঙ্গীর সরদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন মারামারি হয়েছে কিন্তু এতটা বড় ধরনের না। এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই আয়ূব হোসেন জানান, ইতিমধ্যে আমি হসপিটাল এবং সরজমিন পরিদর্শন করেছি। তদন্ত পূর্বক আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031