নগরকান্দায় বাসচাপায় রনি বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় বাসের চাপায় রনি বেগম (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৭ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার কঝ কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের গণকবর সড়কের মেনই রোডে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে মুকসুদপুরগামী জেইন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস কোদালিয়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আবু শেখের স্ত্রী রনি বেগম কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা বাসটিকে তাড়া করে ঈশ্বরদী বটতলা এলাকায় আটকায়। পরে বাসটিতে ভাঙচুর চালায় এ সময় চালক বাস ফেলে পালিয়ে যায়। এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ঘাতক বাস টি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031