ভোদুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি (এ্যাডহক) মনোনীত হলেন মো: তরিকুল ইসলাম

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা), ২৪ জুলাই: যশোর শিক্ষা বোর্ডের ২২ জুলাই ২০২৫ সালের এক বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভোদুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি (এ্যাডহক) হিসেবে মো: তরিকুল ইসলামকে মনোনীত করা হয়েছে।তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক চুয়াডাঙ্গা জেলা সভাপতি ছিলেন। ব্যক্তিজীবনে তিনি আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রামের কৃতিসন্তান হিসেবে পরিচিত।বিদ্যালয়ের এ পদে তাঁর মনোনয়নকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। অনেকে আশাবাদ ব্যক্ত করেছেন, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা মান উন্নত হবে এবং প্রতিষ্ঠানটি নতুন উচ্চতায় পৌঁছাবে। এ বিষয়ে স্থানীয় একজন শিক্ষক জানান, “বিদ্যালয়ের দীর্ঘদিনের প্রশাসনিক স্থবিরতার অবসান হবে বলে আমরা মনে করি। নতুন সভাপতির নেতৃত্বে আমরা আশাবাদী।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031