পাইকগাছায় পৌর বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

এম জালাল উদ্দীন:পাইকগাছা :: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটেছে। এই হৃদয় বিদারক ঘটনায় নিহতদের (শহীদ) বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় পাইকগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌর বিএনপি’র উদ্যোগ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ের নিচে পৌরসভা বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ এর সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর যুগ্ম সম্পাদক এসএম মোহর আলীর সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে পৌর যুগ্ম সম্পাদক সেলিম রেজা লাকি ও সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, কাজী নেয়ামুল হুদা কামাল, আতাউর রহমান, জিয়া উদ্দিন নায়েব, মতলেব গাজী, নবনির্বাচিত ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ আলী গাজী, রুহুল আমিন সরদার, বেলাল হোসেন, মনিরুল ইসলাম মন্টু, রুবেল সরদার, আনারুল ইসলাম গাজী, আব্দুল করিম গাজী, শাহাদুল ইসলাম, সিরাজুল ইসলাম, জাকির হোসেন, তুষার সরকার, বাবু মন্ডল, ডাঃ শাহাবুদ্দিন, মোশাররফ হোসেন বাবলু, জিএম জাকির হোসেন মিন্টু, অ্যাড. সুবেহ সাদিক, শাহিনুর রহমান, জিয়াউর রহমান, রফিকুল ইসলাম, ইব্রাহিম মোল্লা, মামুন, কাইয়ুম সরদার, আল আমিন মোড়ল, আসাদুজ্জামান, ওবায়দুল ইসলাম ডালিম, রাসেল শেখ ও রাজু গাজী উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ হুমায়ুন কবির।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031