আল আমিন
,জয়পুরহাট প্রতিনিধিঃ
পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতে ৩১ দফা'র লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদ রানা প্রধান।
আজ বুধবার বিকেলে অত্র ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের মোড়ে মোড়ে এবং ইউনিয়নের শুকুরমুয়ী, বেড়াখাই, নন্দীগ্রাম, রশিদপুর (মোলান) ও বারকান্দ্রী বাজার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। এসময় বিএনপির তৃণমূল কর্মী ও সাধারণ মানুষের নিকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সালাম পৌঁছে দেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
পথসভায় প্রধান বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম মাস্টার, পৌর বিএনপি'র আহ্বায়ক অধ্যক্ষ আবুল হাসনাত মন্ডল হেলাল, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আইনুল হক মন্ডল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বাগজানা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ নাজমুল হক
, সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, ধরঞ্জী ইউনিয়ন বিএনপি'র সভাপতি আঃ হাকিম মন্ডল, সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি সাইদুল ইসলাম রাজু মাস্টার, সাধারণ সম্পাদক নুরুল হুদা,বালিঘাটা ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুস সোবাহান মহুরী, সাধারণ সম্পাদক মোঃ মামুনুর সরকার রাশেদুল, জেলা যুবদল নেতা গোলাম রাব্বানী রাব্বী, যুবনেতা মোঃ আনিছুর রহমান আনিছ, নয়ন প্রধান, থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসেন আপেল সহ আরও অনেকেই। এছাড়াও জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন