আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে কৃষক দলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নে ২নং ওয়ার্ডে কৃষক দলের কমিটি গঠন। ২২ শে জুলাই, মঙ্গলবার সন্ধ্যা ৬ টার সময় আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া হাটুভাঙ্গা ২ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে কৃষক দলের ২ নং ওয়ার্ডে ৩১ জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপির আব্দুর রউফ খোকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মিরা, সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, সাধারণ সম্পাদক আতাউল হুদা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আজিবার রহমান কালু, সহ-সভাপতি জুরাল কসাই, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা।

২ নং ওয়ার্ডে ৩১ জন সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে নবনির্বাচিত কৃষক দলের সভাপতি হন আব্দুল রশিদ, সিনিয়র সহ-সভাপতি বাবলু আলী, সহ-সভাপতি চাঁদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সহ-সাধারণ সম্পাদক শুকুর আলী, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছবিরুল ইসলাম, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দিন, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, যুবদল নেতা সাইফুল ইসলাম বদর, মহিদুল ইসলাম, আবুল কালাম, সাহিদুল ইসলাম, শামিম আলী, আনোয়ার আলী, মিঠুন আলী, ইব্রাহিম আলী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেল হুদা। আরো উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষক দলের সাধারণ সম্পাদক ইউনুস আলী প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031