জীবননগরে পাখি ভ্যানের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু

জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা পারাপারের সময় পাখি ভ্যানের ধাক্কায় তাকিয়া সুলতানা নামে এক ৬ বছরে শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে জীবননগর উপজেলার কাটাপোল গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
নিহত তাকিয়া সুলতানা একই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। সে স্থানীয় কাটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইমারি স্কুল ছুটি হওয়ার পর তাকিয়া সুলতানা বাড়িতে ফিরছিলো। পথিমধ্যে কাটাপোল বাজারে পৌছুলে রাস্তা পারাপারের সময় একটি পাখিভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে যায় সে।
এতে সে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পাই।
স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, কাটাপোল গ্রামে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত পূর্বক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031