তারাকান্দায় বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই ২০২৫) দুপুরে মধুমন কমিউনিটি সেন্টারে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) এডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন। তিনি বলেন, রাজনীতি নিয়ে খেলা করা যাবে না। জিয়া পরিবার দেশের সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক পরিবার। আমাদের সজাগ থাকতে হবে যেন কেউ গুজব বা ষড়যন্ত্র করে পরিস্থিতি অশান্ত করতে না পারে। বিএনপি জনগণের দল এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে এবং তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মির্জা ফরজানা রহমান হোসনা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন:

হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল

ধোবাউরা উপজেলা বিএনপির আহবায়ক জি. এম. আজহারুল ইসলাম কাজল

ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান

তারাকান্দা পৌর বিএনপির আহবায়ক আমিনুল হক

তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য আব্দুস সালাম তালুকদার

গৌরীপুর উপজেলা বিএনপির আহবায়ক আহম্মদ তায়েবুর রহমান হিরন

গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক

ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম ভূয়া মনি

ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল

মৎস্যজীবী দলের জেলা সভাপতি হযরত আহাম্মেদ সাকিব

স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল আলম টুটুল

অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী এবং সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

তারাকান্দায় বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

15 July 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com