টেকনাফের শাহপরীতে ১০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী দুই নারী-পুরুষ আটক

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ শনিবার ১২ জুলাই ২০২৫ তারিখ রাতে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১২ জুন ২০২৫ তারিখ শনিবার সকাল সাড়ে ৯ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন বড় ডেইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১টি ব্যাটারি চালিত ইজি বাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল কর্তৃক উক্ত ইজি বাইকটি থামানোর সংকেত প্রদান করে। পরবর্তীতে ইজি বাইকটি তল্লাশী করে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫ হাজার ৪শত টাকাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031