হিজলায় অজ্ঞাত মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার

মোঃজাহিদ হোসেন:  শুক্রবার সকাল ৮ টার সময় বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের আফসার উদ্দিন ফাজিল মাদ্রাসা সংলগ্ন নির্মাণাধীন বিল্ডিংয়ের ভিতরে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে হিজলা থানায় সংবাদ দিলে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আলআমিন মৃধা জানান এলাকায় দীর্ঘদিন যাবৎ মানসিক প্রতিবন্ধী যুবকটি নোংরা শরীরে ঘা ধরে পচন অবস্থায় চলাফেরা করেছিল। পরে গত সপ্তাহে স্থানীয় লোকজন নিয়ে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে হিজলা স্বাস্থ্যেকমপ্লেক্স উন্নত চিকিৎসা ভর্তি করাই। আজ সকালে শুনতে পাই যুবকটি মারা গেছে। তখন হিজলা থানায় যোগাযোগ করে লাশটি হিন্দু সম্প্রদায়ের হওয়ায় উপজেলার কালিকাপুর শশ্বানে শেষ সমাধী করা হয়।

হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ আমিনুর ইসলাম জানান সংবাদ পেয়ে মানসিক প্রতিবন্ধীর লাশটি উদ্ধার করি। পরে হিন্দু ধর্মের হওয়ায় বেওয়ারিস হিসাবে কালিকাপুর শশ্বানে শেষ সমাধী করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031