শ্যামনগরে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক বিতরণ হয়েছে। বৃহস্পতিবার ১০ই জুলাই সকাল ১০ টার সময় বুড়িগোয়ালিনী পরিষদ চত্বরে বারসিকের আয়োজনে দাতা সংস্থা নেটজ্ বাংলাদেশ (পার্টনারশিপ পর ডেভেলপমেন্ট জাস্টিস) এর সহযোগিতায় বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরন (পরিবেশ) প্রকল্পের আওতায় পানির ট্যাংক বিতরণ করেন। পানির ট্যাংক বিতরণ অনুষ্ঠানে, বারসিক পরিবেশ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মননজয় মন্ডলের সঞ্চালনায় বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের সভাপতিত্বে প্রকল্প সংশ্লিষ্ট শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, জেলা সমন্বয়কারী মাসুম বিল্লাহ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন । তিনি বলেন,“ উপকুলীয় এলাকায় বারসিক পরিবেশ প্রকল্পের মাধ্যমে অতি দরিদ্র পরিবার গুলোতে পানির ট্যাংক সহযোগিতা করায় সুপেয় পানি সংকট নিরসনে ভুমিকা রাখবে।” অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বুড়িগোয়ালিনী ইউপি সদস্যবৃন্দ, সবুজ সংহতির প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং পরিবেশ প্রকল্পের বুড়িগোয়ালিনী কমিউনিটি সিএসও এর সদস্য ও বারসিক এর কর্মীবৃন্দ। উল্লেখ্য বারসিক পরিবেশ প্রকল্পের শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৮টি ইউনিয়নে পরিবেশ প্রকল্পের সিএসও সদস্যদের মাঝে ১ হাজার লিটারের মোট ৫৯৭টি এবং ৩ হাজার লিটারের ২টি পানির ট্যাংক পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031