এসএসসি পরীক্ষায় রেজাল্ট খারাব হওয়ায় হিজলায় দুইজনের আত্মহত্যার চেষ্টা,একজনের মৃত্যু নিশ্চিত।

বরিশালের হিজলা উপজেলায় এস এস সি ২০২৫ইং পরীক্ষার রেজাল্ট শুনে দুই মেয়ের আত্মহত্যার চেষ্টা।একজনের মৃত্যু নিশ্চিত।জানাজায় এস এস সি ২০২৫ পরীক্ষায় ফেল করেছে শুনে উপজেলার বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ে পরীর্ক্ষাথী অর্পিতা মাতুব্বার (১৬) গলার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গৌবিন্দ্রপুর গ্রামের অমল মাতুব্বরের মেয়ে।অন্যদিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থী মোশেদা আক্তার ইমা(১৬) পরীক্ষায় ভালো রেজাল্ট না পেয়ে জিপিএ ৩.৮৯ শুনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।একই সময়ে আহত দুই শির্ক্ষাথীকে পরিবারের সদস্যরা হিজলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। তখন কর্মরত চিকিৎসকরা অর্পিতাকে মৃত্যু ঘোষণা করেন। গুরুতর আহত মোশেদা আক্তার ইমাকে তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয় ৷

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031