শাল্লায় মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এক অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা:
সুনামগঞ্জ শাল্লায় (সোমবার) ৭ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে অফিসের ভেতরের শৌচাগারের দরজায় নিজের গায়ের শার্টে ফাঁস নেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। নিহত পিপলু সরকার এই অফিসেই অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
পিপলু সরকার (৩৫)একই উপজেলার ১নং আটগাঁও ইউপির মামুদনগর গ্রামের চিত্তরঞ্জন সরকারের বড় ছেলে।
শাল্লা উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সন্দীপন মজুমদার বলেন, আমি কিছুই জানি না। অফিসের কোনো বিষয় মনে হচ্ছে না।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, পিপলু সরকার নিজের পরনের শার্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, ঘটনা জানার পর আমি সেখানে গিয়ে দেখে এসেছি। পুলিশ আইন অনুযায়ী
ব্যবস্থা নিচ্ছে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031