আলমডাঙ্গা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন আহবায়ক শাহ আলম মন্টু, যুগ্ন আহবায়ক বশিরুল আলম

আলমডাঙ্গা প্রেসক্লাবের ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল দশটায় আলমডাঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে এক জরুরী সাধারণ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। তারা হলেন আহ্বায়ক খন্দকার শাহ আলম মন্টু, যুগ্ন আহবায়ক বশিরুল আলম, সদস্য আবুল কাশেম টুকু,সদস্য মীর ফাহিম ফয়সাল, রিফাজ্জল হোসেন। এ কমিটি আগামী ৩ মাসের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশনারের মাধ্যমে নিয়মিত কমিটি গঠন করবেন বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর সভাপতিত্বে ও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক বশিরুল আলমের উপস্থাপনায় আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জামসিদুল মুনি, সহ-সভাপতি মোলভী আবুল কাশেম, শেখ শফিউজ্জামান, রুনু খন্দকার, সাজেদুল হক মুনি, যুগ্ন সম্পাদক শাহাবুল হক, সাংগঠনিক সম্পাদক মামুন কাইরুল, অর্থ সম্পাদক আতিক বিশ্বাস, প্রচার সম্পাদক জাফর জুয়েল, আইসিটি সম্পাদক মীর ফাহিম ফয়সাল,দপ্তর সম্পাদক আবুল কাসেম টুকু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিফাজ্জেল হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম রহমান চৌধুরী, ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, শিক্ষা বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম খাঁন, সদস্য মহসিন আলী হোসেন,লাল্টু রহমান,আবু জাফর,সাকিব হাসান,এস এম বিপ্লব হোসেন মাহফুজ আহমেদ, রাশেদ রানা বিপন,রুহুল আমিন, মহসীনুজ্জামান চাঁদ, এছাড়াও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খঃ হামিদুল ইসলাম আজম বর্তমানে আমেরিকাতে অবস্থান করাই, অনলাইনে তার ভার্চুয়াল উপস্থিতি সবাইকে আরো উজ্জীবিত করে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031