কবিতা যখন মনের কথা বলে……

আলসেমির প্রতিদান
– তাওহিদ খান


আলসেমিতে পার করিলাম
নিত্য দিবস-রাত্রি,
সময়ের কাজ ফেলে রেখে,
হইলাম আত্মদাসী।

সময় গেলে সাধন হবে –
যদি মনে রাখতাম,
সময়মতো কাজ করতাম,
আলসেমি না করতাম।

সকাল-বিকেল পার করেছি
সময় নষ্ট করে,
অসময়ের বিষফোঁড়া
তাই কাটা গাঁয়ে ধরে।

অতীত কথা স্মরণ হলে
দুঃখ অশেষ লাগে,
এখন আমার অনেক দুঃখ
অতীত কথা ভেবে।

যখন-তখন দুঃখ করি
অতীত সময় ভেবে,
লোকে আমায় ‘ভ্রান্ত’ বলে
আমার কর্ম দেখে।

লোকের কথায় কী আসে-যায়,
এমন মনে করতাম;
তাই তো আমি বারো মাসই
সময় নষ্ট করতাম।

এখন সময় অনেক দরকার
নিজের লক্ষ্যে যেতে,
কিন্তু সময় ফেরত দিল
অলস কাজের প্রাপ্য।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031