গাংনী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র, মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাবেক সভাপতি ইনসারুল হক ইন্সুর দাফন সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (৭ জুলাই) বিকাল ৩টায় গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নামাজে জানাজার পর গাংনী রিফিউজি পাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।জানাজায় অংশ নেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, আমজাদ হোসেনসহ আহ্বায়ক কমিটির সদস্য মো. ইলিয়াছ হোসেন, মো. আলমগীর খান ছাতু, মো. আনছারুল হক, মো. আব্দুল্লাহ, মো. হাফিজুর রহমান, মো. রেজাউল হক, মারুফ আহম্মদ বিজন, মো. জাকির হোসেন, মো. আব্দুল হামিদ, মো. খাইরুল বাশার, মো. ওমর ফারুক লিটন, মীর ফারুক হোসেন, মো. আব্দুল আওয়াল, মো. আলফাজ উদ্দিন কালু, মো. আব্দুর রশিদ, মো. সাইফুল ইসলাম, মো. আসাদুজ্জামান বাবলু, মো. মকবুল হোসেন মেঘলা, মো. আখেরুজ্জামান, আবু সালেহ মোহাম্মদ নাসিম ও মো. মশিউর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। রোববার (৬ জুলাই ২০২৫) দিবাগত রাত ২টার দিকে ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনসারুল হক ইন্সু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫১ বছর।
ইনসারুল হক ইন্সু গাংনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে একাধিকবার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। রাজনৈতিক জীবনে তিনি বিএনপির একজন প্রবীণ, জনপ্রিয় ও নিরলস সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।