আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগম আজ রোববার ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা শারিরিক জটিলতায় ভুগছিলেন।

তিনি তার একমাত্র ছেলে মাহমুদুর রহমান, বউমা ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুনগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।

অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজের বাংলার শিক্ষক ছিলেন।

মরহুমার জানাযা আজ (রোববার) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে হবে। এরপর জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরে তাঁকে দাফন করা হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল

06 July 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com