মানিকগঞ্জ -১ আসনের এমপি দুর্জয় ডিবির হাতে আটক ৪ দিনের রিমান্ড

মাসুদ চৌধুরী সাঈদ, মানিকগঞ্জ:

মানিকগঞ্জ -১ আসনের স্বৈরাচার আওয়ামী এমপি এ এম নাইমুর রহমান দুর্জয় ডিবি পুলিশের হাতে আটক হয়েছে। ৩ জুলাই বুধবার দিবাগত রাতে ঢাকার লালমাটিয়া নিজ বাসা থেকে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) হাতে গ্রেফতার হন। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব সাবেক এমপি দুর্জয়ের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার মানিকগঞ্জ আদালত উঠালে, আদালত তাকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেফতার হওয়া মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক নাঈমুর রহমান দুর্জয় ৫ আগস্টের পর গা ঢাকায় ছিলেন। দুর্জয় জেলার ঘিওর থানা ও সদর থানায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে ঘুষ- দুর্নীতি, অনিয়ম ঝুড়ি ভর্তি। এই সাবেক এমপির সম্পদের হিসাব নিলেই বেরিয়ে আসবে সকল অপকর্ম। দুর্জয় বাহিনীর তান্ডবে সাধারণ জনগণ ছিলো অতিষ্ঠ। কথা বললেই মামলা – হামলা প্রাণনাশের হুমকি এমনকি নির্যাতনের চিত্রের কথাও মানুষের মুখে। মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন কোম্পানি থেকে প্রায় ৪ কোটি ২২ লাখ টাকা ঘুস নেওয়ার অভিযোগ ও দুর্নীতি করে প্রায় ১১ কোটি ২১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দুদক। সচেতন মহলের দাবি দুর্নীতির মহানায়ক দুর্জয় জমি দখলবাজি, মাটি খেকো অপরাধ জগতের সম্রাটের সর্বোচ্চ শাস্তি কামনা করেন। আজ বৃহস্পতিবার মানিকগঞ্জ আদালত উঠালে, আদালত তাকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031