জয়পুরহাটে আসছেন এনসিপি’র কেন্দ্রীয় নেতারা, পথসভা ও মতবিনিময় সভার আয়োজন

আল আমিন
জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতারা আগামী ৫ জুলাই (শনিবার) জয়পুরহাট সফর করবেন। সফর উপলক্ষে জেলা ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে জেলা এনসিপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় নেতাদের সফর সফল করার প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম ও আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা কমিটির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীর, যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আশরাফুল ইসলাম, জেলা সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কবির, নুরুল হোসেন রনজু, জহুরা বেগম, ঝর্ণা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীর জানান, ৫ জুলাই দুপুরের পর এনসিপির কেন্দ্রীয় নেতারা জয়পুরহাট পৌঁছাবেন। সফরে তারা জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, পদযাত্রা এবং পথসভায় অংশ নেবেন।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত থাকবেন—এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন সদস্য সচিব আখতার হোসেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা

৫ জুলাই বিকেল ৩টায় জয়পুরহাট শহরের আবুল কাশেম ময়দানে এক বর্ণাঢ্য পদযাত্রা শেষে পথসভা অনুষ্ঠিত হবে। সভায় কেন্দ্রীয় নেতারা দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য এবং এনসিপির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বক্তব্য রাখবেন।

এছাড়া জেলা পর্যায়ের অবহেলিত উন্নয়ন কর্মকাণ্ড, নাগরিক সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো নেতৃবৃন্দের সামনে তুলে ধরা হবে।

জেলা এনসিপির নেতারা জানিয়েছেন, এই সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। পথসভায় সাধারণ জনগণকেও উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা কমিটির নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031