পিরোজপুর প্রতিনিধিঃ----
পিরোজপুরের ২নং কদমতলা ইউনিয়ন বিএনপি সম্মেলন- ২০২৫ কেন্দ্র করে প্রত্যক্ষ ভোটে হেরে যাওয়া প্রার্থীর কুরুচিপূর্ণ ও দল বিরোধী সমালোচনা এবং উস্কানি মূলক বক্তব্যের প্রতিবাদে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন।
গত ২রা জুলাই (বুধবার) বৈকাল ৪:৩০ মিনিটের সময়,২নং কদমতলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সম্মুখে,বর্তমান ইউনিয়ন বিএনপি'র সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য ও সমর্থকবৃন্দ সতস্ফূর্ত ভাবে উপস্থিত থেকে মানববন্ধন পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন,২নং কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখ। শাড়িরতলা ইউনিয়ন বিএনপির সভাপতি,মোঃ হেমায়েত উদ্দিন বেপারী। ২নং কদমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম খান। ২নং কদমতলা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মো: জালাল শেখ। ২নং কদমতলা ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি আব্দুর রহিম। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন খান সহ কদমতলা ইউনিয়ন বিএনপি এর ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীবৃন্দ।
সকলে বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী দল বিএনপিকে স্বচ্ছতার সহিত ঢালাওভাবে সাজাতে,বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে জেলা-উপজেলা ও ইউনিয়নে,স্বচ্ছতার সহিত ব্যালটের মাধ্যমে ওয়ার্ড থেকে ইউনিয়ন বিএনপি'র কমিটি বাস্তবায়ন হয়। যেখানে দুর্নীতি, চাঁদাবাজি,সন্ত্রাসী ও দলের ভিতরে বিভক্ত কারী কে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও দলের সুনাম ও সাধারন জনগণের ভোটের অধিকার পেতে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্নভাবে পরামর্শ সহ বাস্তবায়ন করে যাচ্ছেন। কিন্তু বর্তমানে ২নং কদমতলা ইউনিয়ন বিএনপি' সম্মেলনে হেরে যাওয়া নেতৃবৃন্দ আমাদের অর্থাৎ বর্তমান কমিটির সদস্যদের নিয়ে দলীয় নিয়মশৃঙ্খলা ভেঙ্গে কুরুচিপূর্ণ বক্তব্য এবং সমালোচনা করে যাচ্ছেন। আমরা ইউনিয়ন বিএনপির সকল সদস্যবৃন্দ,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং পিরোজপুর জেলার নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি,যাতে করে দলের শৃঙ্খলা রক্ষার্থে এ সকল সদস্যকে তদন্ত সাপেক্ষে অপরাধীকে দল থেকে বহিষ্কার করা হোক।