বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আলমডাঙ্গা স্টেশনে স্টপেজের দাবি পূরণ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ ও আনন্দর‍্যালি

আলমডাঙ্গা বাসীর কাঙ্খিত দাবি বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আলমডাঙ্গা স্টেশনে স্টপেজের দাবি পূরণ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ ও আনন্দর‍্যালি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

বেনাপোল এক্সপ্রেস ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী একমাত্র আন্তঃনগর ট্রেন পরিষেবা যা ২০১৯ সালের ১৭ই জুলাই চালু করা হয়। বাংলাদেশ রেলওয়ে সংস্থার পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগ কর্তৃক পরিচালিত একটি বিলাসবহুল ও অত্যাধুনিক­ ট্রেন এটি। গতকাল বিকেল তিনটা ৪১ মিনিটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি আলামডাঙ্গা রেলস্টেশনে এলে শত শত জনতা ট্রেনটিকে স্বাগত জানাই।
বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজের কারণে
নতুন দিগন্তের সূচনা হয়েছে এ পুরো অঞ্চলে। এই সময় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান পিপিএম,
আলমডাঙ্গাবাসীর আকাংঙ্খিত বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজ আদায়ে মূখ্য ভূমিকা পালন কারী মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক হাজী আব্দুল্লাহ আল মামুন, কোষাধক্ষ আলাউদ্দিন,পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আলমডাঙ্গা নাগরিক কমিটির সদস্য সচিব হাবিবুল করিম চনচল, স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ প্রমূখ। উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও শত শত জনতা। বর্ণাঢ্য আয়োজনে ছিলেন আলমডাঙ্গা নাগরিক কমিটি, আলমডাঙ্গা বণিক সমিতি, গার্মেন্টস মালিক সমিতি, বৃহত্তর কাপড়পট্টি ব্যবসায়ী সমিতি, আলমডাঙ্গা ক্রীড়া সমিতির খেলোয়ার বৃন্দ ও শতশত এলাকাবাসী।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031