আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছে।  বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে নয়টার সময় কুষ্টিয়া হাইওয়ে সড়কের নওদাপাড়া ভাটার নিকট এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেলগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চঞ্চল হোসেনের ছেলে রিয়াদ(১৬) ও তারই ফার্মে দিনমজুরের কাজ করে পলাশ(৪০)
জানা যায় পলাশের গ্রামের বাড়ি ইবি থানার সংকরদিয়া আসাননগর গ্রামে। প্রায় ১০ বছর আগে আলমডাঙ্গা ফরিদপুর গ্রামের জোয়ার্দ্দার পাড়ার মৃত শফি উদ্দিনের মেয়ে সাথী খাতুনের সাথে বিয়ে হয়। তাদের সংসারে ৩/ ৪ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ বছর ধরে পলাশ চঞ্চলদের ফার্মে কাজ করে।অন্যদিকে রিয়াদ আলমডাঙ্গা উপজেলার ডামোশ গ্রামের সাবেক বেলগাছি ইউপি চেয়ারম্যানের ছেলে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।
লোকমারফত জানা যায় রিয়াদ ও পলাশ অজ্ঞাত অবস্থায় রাস্তার পাড়ে পড়েছিলো লোকজন তাদেরকে দেখতে পেরে ভ্যানযোগে আল মদিনা ক্লিনিকে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ঠিক কিভাবে সংঘর্ষ হয়েছে তা কেউ দেখেনি তবে জনসাধারণ ধারনা করছে পিছনদিক থেকে ছুটে আসা দ্রুত গতি কোন এক যানবাহন ধাক্কা দিয়ে চলে গেছে। তবে আশ্চর্যের বিষয় হল মোটরসাইকেলের তেমন কোন ক্ষতিই হয়নি।তবে এ দুর্ঘটনার ধরন নিয়ে মানুষের মাঝে নানা গুঞ্জন চলছে। অনেকে ধারণা করছেন, পেছন দিক থেকে দ্রুতগতির কোনো অজ্ঞাত যানবাহন ধাক্কা দিয়েছে বিষয়টি রহস্যজনক , কারণ মোটরসাইকেলের তেমন কোনো ক্ষতিই হয়নি।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031