আলমডাঙ্গায় জামায়াতের সহযোগী সমাবেশে ২২০ জনকে কর্মী ঘোষণা করলেন এ্যাডভোকেট রাসেল

শফিউল আলম বকুল:  চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সহযোগী সদস্য সমাবেশে একযোগে ২২০ জন সহযোগী সদস্যকে কর্মী হিসেবে ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচ টার দিকে উপজেলা জামায়াত অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল ইসলামী দলকে সম্মান করে, কারণ তারা ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও জানান, সহযোগী সদস্য যখন কর্মীর পাঁচটি গুণ অর্জন করে, তখন তাকে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে কর্মী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক আলতাপ হোসাইন, জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, শ্রম বিভাগের জেলা সেক্রেটারি কাইয়ুম উদ্দিন হীরক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, তারবিয়াত বিভাগের সেক্রেটারি বিলাল হুসাইন, অফিস সম্পাদক রফিকুল ইসলাম, যুব সেক্রেটারি তরিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারি মামুন রেজা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031