কুয়াকাটায় পানিতে ডুবে ৫ বছরের শিশুর করুণ মৃত্যু

মোঃ তরিকুল ইসলাম, কলাপাড়া উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর মহিপুরে মাহিয়া (৫) নামের এক শিশুর পানিতে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৯ জুন) বিকেলে কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহিয়া কলাপাড়া উপজেলার, মহিপুর থানার, লতাচাপলী ইউনিয়নের, তাহেরপুর গ্রামের বাসিন্দা জসিম হাওলাদারের মেয়ে।

স্থানীয় মেম্বর তুহিন খান বিষয়টি নিশ্চিত হয়ে জানান, ওইদিন বিকেলে মাহিয়া তার মায়ের সঙ্গে মাইটভাঙ্গা গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। খেলাধুলা করার সময় অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় এবং সেখানেই ডুবে যায়।

পরবর্তীতে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রিয়াজ হোসেন সিজির মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিচ্ছি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031