মোঃ ইলিয়াছ খান
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় ১১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে উপজেলার নটখোলা ও বালুয়াকান্দী গ্রাম থেকে পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে সালথা থানা পুলিশ।
আটককৃতরা হলেন, সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের ডালিম মাতুব্বরের ছেলে সাগর মাতুব্বর(২০) ও গট্টি ইউনিয়নের বাসুয়াকান্দী গ্রামের মফিজ মোল্লার ছেলে আরিফ মোল্লা (৩০)
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে অভিযান চালিয়ে সাগর মাতুবরকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
এছাড়াও একই রাতে উপজেলার ভর্তি ইউনিয়নের বালুয়াকান্দী এলাকা থেকে আরিফ মোল্লাকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। আটককৃত ও ভাইকে শনিবার সকালে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।