আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ও প্রতীক বরাদ্দ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

নির্বাচনী পরিবেশ উৎসবমুখর, ভোট ৫ জুলাই শনিবার আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৫ উপলক্ষে চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে আজ শনিবার (২৮ জুন) বিকেল ৫টায় এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। প্রেসক্লাবে ভোটার সংখ্যা রয়েছে মোট ৩৩ জন। এবারের নির্বাচনে ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৩ জন প্রার্থী। মনোনয়নপত্র বাছাই ও প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর থেকেই সদস্যদের মাঝে নির্বাচনী উত্তাপ বৃদ্ধি পেয়েছে। সভাপতি পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন মো: ইউনুছ আলী মন্ডল – ছাতা, মো: নাহিদ হাসান – দোয়াত-কলম নিয়ে ভোট করছেন। সহ-সভাপতি পদে দুইজন মো: আব্দুল্লাহ হক – চশমা, মো: সাইফুল হুদা – মোটরসাইকেল সাধারণ সম্পাদক পদে দুইজন মো: আল-আমিন হোসেন – মোবাইল ফোন মো: নাজমুল হক – আনারস যুগ্ম সাধারণ সম্পাদক পদে তিনজন মো: আরিফুল ইসলাম – বাঘ মো: সাইফুল ইসলাম – খেজুর গাছ মো: সোহেল তামজীদ – গোলাপ ফুল। কোষাধ্যক্ষ পদে একজন মো: শরীফ – চেয়ার।সাংগঠনিক সম্পাদক পদে দুইজন মো: রাশেদুজ্জামান – মই এম সনজু আহমেদ – মোরগ দপ্তর সম্পাদক পদে দুইজন শরিফুল ইসলাম – কলম, মো: সাইদুল ইসলাম – টিয়া পাখি, ধর্ম বিষয়ক সম্পাদক পদে একজন মো: ইখলাচ উদ্দিন – মিনার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ১ জন কাজী ফারুক আহাম্মদ সোহাগ – ক্যামেরা, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে দুইজন শেখ মহিদুল ইসলাম – হরিণ মো: রিপন আলী – ফুটবল, প্রচার সম্পাদক পদে একজন মীর রোকনুজ্জামান – মাইক, এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে (৪ জন) মো: আরিফুল ইসলাম – টেবিল, মো: সজিব হোসেন – মোমবাতি, মো: সেলিম রেজা – কাপ-পিরিচ,খোন্দকার সালাহউদ্দিন – বাহু।

নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৫ জুলাই শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী পরিবেশে কোনো বিশৃঙ্খলা যাতে না ঘটে, সেজন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। নির্বাচনে প্রচার-প্রচারণার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মাইক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তবে পোস্টার, ব্যানার, বিলবোর্ড ব্যবহার করা যাবে। রাজনৈতিক পরিচয়, র‍্যালি, মিছিল বা সমাবেশের ওপর রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। প্রধান নির্বাচন কমিশনার মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, “যেকোনো অনিয়মের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেবো। আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিল পর্যন্ত করা হবে।” এবারের নির্বাচনে সদস্যদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রতিদ্বন্দ্বিতা ঘিরে আলোচনা তুঙ্গে। সকলেই প্রত্যাশা করছেন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন। সংগঠন সচল রাখতে দায়িত্বশীল নেতৃত্ব বেছে নিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031