বাগেরহাটে চারটি বিদেশী পিস্তল’সহ আটক-১১

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের মোল্লাহাটে চারটি বিদেশী পিস্তল ও গুলি’সহ ১১জনকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে থেকে একটি মাইক্রোবাস তল্লাশি করে তাদেরকে আটক করা হয়।

ঢাকা মেট্রো-চ-১৫-৬৭৭০ নম্বরের আটক মাইক্রোবাসটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার থেকে খুলনার দিকে যাচ্ছিল। গাড়িটি তল্লাশি করে চারটি ৭.৬২ মিঃ মিঃ চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন এবং নয় রাউন্ড গুলি পাওয়া গেছে।

আটকৃতরা হলেন:- কাউসার আলী (৪৩), মো: মেহেদী হাসান (২৩), আতাউর রহমান (৩০), মোঃ খোকন বিশ্বাস (৪৫), খোকন মিয়া (৩৫), আবুল হোসেন (৪৩), মোঃ ইমদাদুল হক (৩১), জনি মিয়া (২৭), সেলিম শাহ (৩৪), মাসুম পারভেজ (২২) ও প্রসেনজিৎ চন্দ্র দাশ (৩৫)।

আটককৃতদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার।

আটককৃতরা বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র’সহ ১১জন দুস্কৃতকারীকে আটক করা হয়েছে।” তাদের হয়ত বড় ধরনের কোন নাশকতার পরিকল্পনা ছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031