চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা যুব জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি অনুষ্ঠিত

আমান উদ্দীন: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আজ বৃহঃস্পতিবার ১৬ জুন বিকেল সাড়ে ৫টার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা, পৌর ও জিএ শাখার উদ্যোগে যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলামের নেতৃত্বে যুব দায়িত্বশীলদের নিয়ে আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলতায়েবা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্তর্্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, সেক্রেটারি আরিফুল ইসলাম, শ্রমিক বিভাগের সেক্রেটারি কাইয়ুম উদ্দিন হীরক, আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী। ছাত্রশিবিরের আলমডাঙ্গা উপজেলা সভাপতি আখতারুজ্জামান, পৌর যুব বিভাগের সভাপতি সাইফুল্লাহ। সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মামুন রেজা।
প্রধান অতিথি বলেন একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য মাদক মুক্ত যুব সমাজের প্রয়োজন। আমাদের এই দেশ মুসলিম রাষ্ট্র হওয়া সত্বেও অধিকাংশ যুবক ও কিশোরেরা মাদকাসক্ত। মাদক মুক্ত আইন ও দেশ গড়ার জন্য জাতীয় সংসদে ১৫১ জন সৎ ও যোগ্য এমপিকে আমাদের পাঠাতে হবে। জামায়াতে ইসলামীর কর্মীরা শতভাগ মাদক মুক্ত। এরা সমাজের কাছে ইসলামের সু-মহান আদর্শ তুলে ধরতে চাই।

জিএ শাখা, আলমডাঙ্গা পৌর ও ইউনিয়ন শাখার সকল ওয়ার্ডের যুব বিভাগের সভাপতি, সেক্রেটারী ও ইউনিটের কর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031