পাইকগাছায় বিনা মূল্যে নারকেল চারা বিতরণ

এম জালাল উদ্দীন: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ২৪-২৫ অর্থ বছরে নারকেলের চারা আবাদ এবং উৎপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে বিনা মুল্যে নারকেল চারা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার(২৬ জুন) সকাল ১১ টায় কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন ইউনিয়নের ৩৫০ জন কৃষকদের এবং ৫০টি প্রতিষ্ঠানে ৫টি করে মোট ২২৫০টি নারকেলের চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন এর পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস অফিসার সৈকত মল্লিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতাউল্লাহ্ সহ কৃষক-কৃষানী বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, উপকূলীয় পাইকগাছার লবনাক্ত এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে লবণ সহিষ্ণু বিভিন্ন প্রজাতির চারার মধ্যে নারকেল চারা অন্যতম। এ কারনে সরকার এ অঞ্চলের জন্য নারকেল চারা বরাদ্ধ দিয়েছে সুতরাং আশা করছি আপনারা চারাগুলো স্ব-যত্নে লাগিয়ে পরিচর্যা করবেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031