ভালুকায় ট্রাকচাপায় নারী গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

আবুল কালাম আজাদ,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত একটি ট্রাকচাপায় আসমা আক্তার (৩১) নামের এক নারী গার্মেন্টস শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন ২০২৫) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর রেঞ্জ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসমা আক্তার রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বালি ভর্তি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

নিহত আসমা আক্তার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিলবোকা কাঠাল গ্রামের নুরুল ইসলামের মেয়ে বলে জানা গেছে।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক শনাক্ত ও আটক করতে আমরা কাজ করছি।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031